নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত নামা ব্যাক্তির (৩৫) বছরের এক পুরুষ পাগলের মৃতদেহ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। ২৩শে মে সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার ফুলহরস্থ জামাল মিয়ার র্পাকের সামনে খোলা জায়গা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চালাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী গণাধ্যমকে জানায়, সোমবার সকালে ফুলহর স্থানীয় এলাকাবাসী জামাল মিয়ার পার্কের সামনে খোলা জায়গায় অজ্ঞাত নামা এক পুরুষ পাগলের মৃতদেহ দেখতে পেয়ে ধামগড় ফাঁড়ীতে সংবাদ জানায়। পরে খবর পেয়ে ধামগড় ফাঁড়ী উপপরিদর্শক জামিলসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা পুরুষ পাগলের মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপপরিদর্শক জামিল গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

About the author

SOFT PRO IT