নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে আয়েশা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২১শে মে শনিবার সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে।

আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ শহীদুল্লাহর বাড়িতে বাবামায়ের সঙ্গে থাকতেন। বিসিক এনআর গ্রুপে পোশাক কর্মী হিসেবে কাজ করতেন।

বিষয়ে ওই কিশোরীর বাবা আবু বক্কর বলেন, সকালের বৃষ্টিতে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ফলে বিদ্যুতায়িত হয়ে ছিল সেই পানি। ওই সময় আমার মেয়ে বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে সেই পানিতে পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT