সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

১৫ লাখ টাকা মূল্যের গাঁজাসহ গ্রেফতার ২, জব্দ পিকআপ

১৫ লাখ টাকা মূল্যের গাঁজাসহ গ্রেফতার ২, জব্দ পিকআপ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. জালাল হোসেন (৩৮) ও মো. শামীম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২১শে মে শনিবার গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও ১টি মোবাইল জব্দ করে র‌্যাব।

২২শে মে রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মো. জালাল হোসেন (৩৮) ও মো. শামীম (২৫) নামে আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া তারা পরিবহনকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT