নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মাদক মামলায় নারায়ণগঞ্জে ২ জনের যাবজ্জীবন

মাদক মামলায় নারায়ণগঞ্জে ২ জনের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১৭ই মে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন : নরসিংদী জেলার মাধবদী থানার আব্দুল বারেক মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) গাজীপুর জেলার গাছা থানার শাহজাহান মিয়ার ছেলে মাসুদ রানা (৩৩) রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আসামীদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। তারা এখন কারাগারেই আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার আষাড়িয়াচর থেকে ১১ হাজার ৫শত পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার করে র‌্যা ১১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান মোবাইল ফোন জব্দ করা হয়।

About the author

SOFT PRO IT