জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

আগামী শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আগামী ২১শে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ ব্যবস্থাপনায় লেনদেনের সুবিধার্থে নির্দেশনা দেওয়া হয়েছে। ওইদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা উপশাখা সারাদিন খোলা রাখতে হবে।

১৭ই মে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখাসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক আগামী ২১ই মে সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলার রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

About the author

SOFT PRO IT