বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাঁজাসহ র‌্যাবের জালে দুলু মাহমুদ গ্রেফতার

গাঁজাসহ র‌্যাবের জালে দুলু মাহমুদ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বন্দরে দুলু মাহমুদ (২৮) নামে এক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত ২রা মে সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ওই আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ৪.৫ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী দুলু মাহমুদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নরসিংপুর, মুসলিমনগর এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে।

৩ই মে মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর লে: কমান্ডার (উপ-পরিচালক) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী দুলু মাহমুদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লা জেলার হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT