ধর্ম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহামারী মুক্তি-দেশের সমৃদ্ধি কামনায় অশ্রু বানে দোয়া

মহামারী মুক্তি-দেশের সমৃদ্ধি কামনায় অশ্রু বানে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : করোনার কারণে গত ২ বছর বন্ধ থাকার পর এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। এতে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ। নামাজ শেষে দীর্ঘ ২ বছর পর সবাই বুকে জড়িয়ে ধরে কোলাকুলিতে মেতে উঠেন। করোনার পর এবার কোলাকুলি ও হাতে হাত মিলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। এছাড়া নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মসজিদে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।৩ই মে মঙ্গলবার সকাল ৮টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান এবং ঈদগাহে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেছেন নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ শাহজাহান মিয়া। ঈদের জামাতে আশেপাশের এলাকা থেকে মুসল্লিরা সহ অন্যান্য এলাকার মুসল্লি অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মুসল্লিরা দু চোখের পানি ফেলে অশ্রু বানে মহান স্রষ্টার কাছে করোনা মহামারী থেকে মুক্তি এবং নারায়ণগঞ্জবাসী, দেশের সমৃদ্ধি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া চোখের জলে মহান আল্লাহর নৈকট্য লাভ ও গোনাহের থেকে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা।

এদিকে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  (ডিসি) মঞ্জুরুল হাফিজ, জেলা প্রশাসক এর কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।ঈদগাহ ময়দানে প্রথম জামাতের আগে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাবো। নারায়ণগঞ্জে ভালোর চর্চা হয় এবং আমরা ভালোর সাথে আছি সেটা সারাদেশে আওয়াজ তুলতে হবে।

তিনি আরও বলেন, এই দুই বছরে যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া চাই। আরো দোয়া চাই যেন আগামী ঈদ পর্যন্ত আমরা ভালো থাকতে পারি।

About the author

SOFT PRO IT