নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মসজিদে স্পিকার অনুদান দিলেন আজমেরী ওসমান

মসজিদে স্পিকার অনুদান দিলেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুসল্লিদের নামাজে তাকবীর কোরআন তেলোয়াত শোনার সুবিধার্থে মসজিদে ডিজিটাল স্পিকার অনুদান দিলেন চারবারের নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। রবিবার (১০ এপ্রিল) বাদ আসর নবীগঞ্জ ডিলার বাড়ি হাসেম মুন্সি জামে মসজিদে অনুদান হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ওই মসজিদের দ্বিতীয় তলায় সাউন্ড সিস্টেম না থাকার কারনে মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হচ্ছিল। তাছাড়া রমজান মাসে তারাবির নামাজের জন্য মুসল্লিরা তাকবীর তেলোয়াত শুনতে পারতো না। এতে করে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটতো। পরে সংবাদ জানতে পেয়ে আজমেরী ওসমানের পক্ষে মসজিদের দ্বিতীয় তলায় সাউন্ড সিস্টেম ব্যবহার করার জন্য ডিজিটাল স্পিকার অনুদান পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মো. আশিক উল্লাহ, সোহান খান, আনিল সিকদার, রুবেল হোসেন, জুম্মান, আপন, জাহিদ, নিলয়, মুন্না, আরাফাতসহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT