রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে রাখাল যুবককে গলা কেটে হত্যা

রুপগঞ্জে রাখাল যুবককে গলা কেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালের গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। ১০ই এপ্রিল রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করেন পুলিশ। কাঞ্চন মেসার্স ভূঁইয়া এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে রাখালের কাজ করতেন। তিনি ময়মনসিংহের গৌরিপুর এলাকার আব্দুল মান্নান ছেলে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সবুজ মিয়া বলেন, সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় গলাকাটা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT