নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মায়ের সাথে অভিমান করে মাদ্রাসায় মেয়ের আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার ভিতর থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ই এপ্রিল বৃহস্পতিবার রাতে পাগলা নুরবাগ এলাকার খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার তৃতীয় তলার শ্রেনী কক্ষ থেকে মরদেহটি উদ্ধার হয়। ওই মাদ্রাসার সপ্তম শ্রেনীতে পড়ুয়া হাফিজা নাহার হাবিবার বয়স ১৩ বছর। নিহত হাবিবা ফতুল্লা থানার পূর্ব দেলপাড়ার ইলিয়াসের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বাবা জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রথমে সে তার মাকে ফোন করে কথা বলেছিল। এরপর দ্বিতীয়বারে মত ইফতারের সময় আবারো সে তার মাকে ফোন করে। এ সময় নিহতের মা মেয়েটিকে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য বলে এবং কড়া ভাষায় শাসন করে। পরে রাত পৌনে আটটার দিকে মাদ্রাসার কর্তৃপক্ষের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মেয়ের মৃতদেহ দেখতে পায়। তার ধারনা মায়ের সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে তার মেয়ে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. উল্লাহ মিজি ওরফে মো. আলী জানায়, ইফতার চলাকালীন সময়ে মাদ্রাসাটির সকলেই দ্বিতীয় তলায় ইফতার করছিলো। ইফতার শেষে নামাজ পরে তৃতীয় তলায় গিয়ে দেখতে পায় যে শ্রেনী কক্ষের দরজা ভিতর থেকে লাগানো। পরবরর্তী জানালার ফাক দিয়ে দেখতে পায় যে, শ্রেনী কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুুলন্ত দেহ। পরে পুলিশ সংবাদ দিলে রাত ৮ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান জানায়, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মায়ের সাথে অভিমান করে শ্রেনী কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে মাদ্রাসার ছাত্রী। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

About the author

SOFT PRO IT