সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

গাঁজাসহ যুবক রায়হানুল গ্রেফতার

গাঁজাসহ যুবক রায়হানুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজা সহ মো.রায়হানুল ইসলাম (২২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ই এপ্রিল শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই যুবককে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. রায়হানুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন উজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

৮ই এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. স¤্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো.রায়হানুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT