সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ২ ট্রাকের চাপায় এক চালক নিহত

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ব্রিজের ঢালে ২ ট্রাকের রেষারেষিতে মো. নজরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালকের নিহত হয়েছে। ৪ঠা এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ট্রাকের হেলপার মো. বুলবুল আহমেদ জানান, সোনারগাঁয়ের মেঘনা ব্রিজের ঢালে আমাদের ট্রাক সাইডে দাঁড়ানো ছিল। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন নজরুল ইসলাম। এসময় দুই ট্রাক রেষারেষি করে যাওয়ার সময় উভয় ট্রাকের মাঝখানে পড়ে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানার ছাতিয়াগাড়ি গ্রামে। তার বাবার নাম নাছির উদ্দিন। নজরুল ইসলাম দুই মেয়ের জনক ছিলেন।

এদিকে এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT