ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হত্যা মামলায় ইসদাইর এলাকায় অপু গ্রেফতার

হত্যা মামলায় ইসদাইর এলাকায় অপু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে হত্যা মামলায় অপু (৩২) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা এপ্রিল সোমবার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

৪ঠা এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর  স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলায় অপু (৩২) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 April 2022

হত্যা মামলায় ইসদাইর এলাকায় অপু গ্রেফতার

www.narayanganjbarta24.com