অন্যান্য ধর্ম নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সৌদির সাথে মিল রেখে নারায়ণগঞ্জেও পালন করছে রোজা

সৌদির সাথে মিল রেখে নারায়ণগঞ্জেও পালন করছে রোজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সোনারগাঁয়ের কয়েকটি এলাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে এরআগের দিন শুক্রবার তারা এশার নামাজের পর তারাবির নামাজও আদায় করেছেন।

আজ ২রা এপ্রিল শনিবার ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা শুরু হয়েছে।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।

এই মতের অনুসারী . মিসকাত জানান, বিশ্বের যেখানেই চাঁদ দেখা সাপেক্ষে তার দাদা হুজুর রোজা ঈদ পালন করে এসেছেন। শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সেজন্য বাংলাদেশে তারা তাদের অনুসারীরা শুক্রবার রাত থেকে তারাবিহ নামাজ আদায় করেন। শনিবার রোজা রেখেছেন।

রোজা শুরু হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর। মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশবিশেষ।

About the author

SOFT PRO IT