সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল ৩

গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১লা এপ্রিল শুক্রবার সকালে  সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. রাসেল (১৯), মো. আরিফ হোসেন ওরফে রুবেল (২২) ও মো. ফারুক (১৯)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ এবং ৩টি মোবাইল জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী মো. রাসেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন হাজারীপাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে, মো. আরিফ হোসেন ওরফে রুবেল একই জেলা ও একই থানাধীন সাতবাড়ীয়া এলাকার মৃত ফজলুর রহমান এর ছেলে এবং অপর আসামী মো. ফারুক একই জেলা ও একই থানাধীন কাদোর, সূবর্ণপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।

১লা এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপ যোগে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করতো এবং উক্ত গাঁজা পরিবহন নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT