নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

শীতলক্ষ্যায় লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ “ প্রত্যয় ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ২০শে মার্চ রবিবার রাত ১০টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় জাহাজটি।

এরআগে রবিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজ এমভি রূপসী ৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নৌ মন্ত্রনালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক নিহত সবার নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, এরআগেও গত বছরের ৮ জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়৷

About the author

SOFT PRO IT