নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০শে মার্চ রবিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনির্দিষ্টকালের জন্য নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। তবে নারায়ণগঞ্জ থেকে রামচন্দ্রপুর, চাঁদপুরগামী লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবে না।

এদিকে, দুর্ঘটনার পর লঞ্চকে ধাক্কা দেওয়া জাহাজটিকে আটক করেছে নৌপুলিশ। দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় দুর্ঘটনার পরই জাহাজটি মুন্সিগঞ্জের হোসেন দ্য ডকইয়ার্ডে নোঙর করে। পরে পুলিশ সেখান থেকে কার্গোটি আটক করে।

এরআগে রবিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এমভি রূপসী ৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT