নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৫ বছরের কিশোরীকে ধর্ষণ, লম্পট শামীম গ্রেফতার

১৫ বছরের কিশোরীকে ধর্ষণ, লম্পট শামীম গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : শামীম নামে এক যুবক বন্দরে ১৫ বছরের এক কিশোরীকে বাড়ি সামনে থেকে টেনে হেচড়ে বিলের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় পুলিশ তাৎক্ষনিক  মুছাপুর এলাকায় অভিযান চালিয়ে লম্পট ধর্ষক শামীম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে গেছে ধর্ষণের সহায়তাকারি অজ্ঞাতনামা আরও ২ জন।

এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরগ্রাম বিলের মেম্বার মাহাবুব মিয়ার জমির মধ্যে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী মা বাদী হয়ে আটককৃত ধর্ষক শামীমসহ ধর্ষণের সহায়তাকারি অজ্ঞাত নামা ২ জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৩(২)২২।  গ্রেফতারকৃত লম্পট শামীম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরগ্রাম এলাকার জোহা মিয়ার ছেলে।

তথ্য সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় ১৫ বছরের কিশোরী তার মামার বসত ঘরের পশ্চিম কোনায় দাঁড়িয়ে থাকাবস্থায় একই এলাকার জোহা মিয়ার ছেলে শামীম উক্ত কিশোরীকে মুখ চেপে ধরে এবং তার দুই সহযোগি ভুক্তভোগী কিশোরী দুই হাত ধরিয়া টানাটানি করে জোর পূর্বক চরগ্রাম বিলে নিয়ে যায়। পরে লম্পট শামীম চরগ্রাম বিলের জনৈক মাহাবুব মেম্বারের জমিতে নিয়ে উক্ত কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। সে সাথে অজ্ঞাতনামা ২ জন পাহারায় থাকে। ওই সময় কিশোরী চিৎকার চেঁচামিচি করলে ওই সময় লম্পট শামীমসহ অজ্ঞাত নামা আরও ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় ধর্ষিতা কিশোরী মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে তকামতাল তদন্ত কেন্দ্র পুলিশ ধর্ষক শামীমকে আটক করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আরও অজ্ঞাত নামা ২ জন। পরে পুলিশ ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে ২৮শে ফেব্রুয়ারি সোমবার সকালে ডাক্তারি পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। সে সাথে গ্রেফতারকৃত লম্পট ধর্ষক শামীমকে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করেছে।

About the author

SOFT PRO IT