বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা খান মাসুদ

শামীম ওসমানের জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অভিভাবক নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ৬১ তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ২৮শে ফেব্রুয়ারি সোমবার রাত ৮ টার দিকে খান মাসুদের উদ্যোগে খানবাড়িস্থ তার নিজস্ব কার্যালয়ে জন্মদিনটি পালন করেন। কেক কাটার পূর্বে শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মো.জিয়া উদ্দিন চাঁদপুরী।

কেক কাটার পূর্বে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, ওসমান পরিবারের সুযোগ্য সন্তান একেএম শামীম ওসমানের ৬১তম জন্মদিনে তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়ার আহ্বান করেন। এর আগে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের জন্য বাদ মাগরীব ও এশা বন্দর খেয়াঘাট গাউছুল আযম জামে মসজিদে দোয়ার আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, আরিফুল ইসলাম হিরা, বাবু মোল্লা, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ, আকিব হাসান রাজু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, আসিফ, পারভেজ, উজ্জল, জুয়েল, রুবেল, রাজু সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT