বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামসুজ্জোহার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে দোয়া

শামসুজ্জোহা'র ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) প্রয়াত সাংসদ এ.কে.এম শামসুজ্জোহার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বন্দরে শামসুজ্জোহা এমবি হাইস্কুল মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এ বি এম কুদরত এ খোদা, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, যুবলীগ নেতা খান মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT