নারায়ণগঞ্জ নারী ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বামীকে রেখে টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও স্ত্রী

স্বামীকে রেখে টাকা ও স্বর্নলংকার নিয়ে উধাও স্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন পূর্ব লামাপাড়া হতে স্বামীকে ফেলে স্ত্রী পালিয়েছে। এ ব্যাপারে স্বামী বাবুল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ নং এসএল-১৩৩৯ দায়ের করেছেন। এএসআই সামসুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলার বাহাদুরপাড়া গ্রামের বর্তমান পূর্ব লামাপাড়া এলাকার বাবুল মিয়ার স্ত্রী পূর্ব লামাপাড়া এলাকার খসরফ এর কন্যা মোসা: রিপা গত ১২ই ফেব্রুয়ারি তার বড় বোনের বাসায় যাবার কথা বলে বের হয়। যাবার বেলা ১০ আনা ওজনের স্বর্নলংকার যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা, ব্যবসায়ের ৫৫ হাজার টাকা নিয়ে যায়।

বাবুল আরো উল্লেখ করে ২০২১ সালের ১০শে ডিসেম্বর ইসলামী শরীয়া মোতাবেক মোসা: রিপাকে বিয়ে করি। বিয়ের পর হতে রিপা কারণে অকারণে আমার সাথে খারাপ আচরন করিতো এবং সংসারের প্রতি উদাসীন থাকতো। মোবাইল ফোনে দীর্ঘ সময় কারো সাথে আলাপ করতো। পরকীয়া প্রেমে আসক্ত থাকতো। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, সংসার করবে না বলে হুমকি ধামকি প্রদর্শন করতো। রিপা বাসা হতে বের হবার পর তার খোঁজ খবর নিতে তার পরিবারের সদস্যদের কাছে গেলে তারা কর্নপাত না করেই বরং আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। স্ত্রীর পলায়নে স্বামী বাবুল মিয়া পাগলের মতো খোঁজাখুজি করছে।

About the author

SOFT PRO IT