জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবশেষে ২২শে ফেব্রুয়ারি খুলছে স্কুল-কলেজ

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ১৬ই ফেব্রুয়ারি বুধবার রাতে সংক্রান্ত এক বৈঠক শেষে কমিটির সদস্য নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন তিনি।

করোনা সংক্রমণ রোধে গত ১৩ই জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে গত ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এরপর আরও দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছিলেন, আমরা দেখতে পাচ্ছি, করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণি কক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।

এরআগে গত ২১শে জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

About the author

SOFT PRO IT