সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ট্রাক চাপায় সোনারগাঁয়ে পুলিশ সদস্য নিহত

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে আফাজ উদ্দিন (৪৫) নামে এক পুলিশ সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছেন। উপজেলার ঢাকাবাইপাস সড়কের পাকুন্ডা এলাকায় ১৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ওই পুলিশ সদস্যকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পুলিশ সদস্য আফাজ উদ্দিন টাঙ্গাইল জেলা সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) শেখ বিল্লাহ হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় আফাজ উদ্দিনকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খাঁন বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT