নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বেইমানদের ব্যাপারে সজাগ থাকতে হবে : শামীম ওসমান

বেইমানদের ব্যাপারে সজাগ থাকতে হবে : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, যারা ইমানদারির সঙ্গে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী তারা প্যানেল দিবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোনো অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন। নিজেদের ভেতরে থাকা বেঈমানদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আজ ৭ই ফেব্রুয়ারি সোমবার বিকালে সদর উপজেলায় আইনজীবী সমিতির নবনির্বাচিতরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে শামীম ওসমান এসব কথা বলেন

এমপি শামীম ওসমান বলেন, সমিতির সদ্য বিদায়ী প্যানেলের মুহসিন, মাহবুবসহ তারা ভালো কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি। আমাদের খোকন সাহা, শামসুল ইসলাম ভূইয়াসহ সবাই যারা এই টিমটা সাজিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। যারা নবনির্বাচিত তাদের প্রতি অনুরোধ কোনো সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন এই সব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই সব প্রোগ্রাম নেওয়া দরকার।

এমপি বলেন, এই প্রথমবারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল অর্থাৎ জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্যানেলকে হারানোর জন্য দলের ভেতর থেকেই একটা পাল্টা প্যানেল দেওয়া হয়েছে। পাল্টা প্যানেল যারা দিয়েছে তারা বিএনপিজামায়াতের সঙ্গে আঁতাত করেই প্যানেলটা দিয়েছিল যাতে দলের মূল প্যানেল ক্ষতিগ্রস্ত হয়।

সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রবিসহ নবনির্বাচিত অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, এরআগে গত ১৮ জানুয়ারি সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ বারের নির্বাচনে সভাপতিসাধারণ সম্পাদকসহ ১৭ পদেই জয় পায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল।

About the author

SOFT PRO IT