সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাস চাপায় অটো চালক নিহত, জব্দ বিআরটিসি বাস

সোনারগাঁয়ে বাস চাপায় অটো চালক নিহত, জব্দ বিআরটিসি বাস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটো চালক নিহত হয়েছেন। আজ ৭ই ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটো চালক সুভাশ চন্দ্র দাস (৩৯) মারা যান। নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) টিপরদী এলাকার ভাড়াটিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাস ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) এ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT