নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক দুই স্থান থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারী (৩০) পুরুষ (২৮) এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ২৬শে জানুয়ারি বুধবার দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর এবং বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া  জানান, শীতলক্ষ্যার নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পায়ে পেটে আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে বন্দর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুরুষের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

তিনি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে, এটি হত্যাকান্ড না অন্য কিছু।

এদিকে মরদেহ দুটির পরিচয় শনাক্ত মৃত্যুর কারণ নির্ণয় করতে সিআইডি পুলিশের একটি তদন্ত দল নমুনা সংগ্রহ করেছে।

About the author

SOFT PRO IT