নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাসমান মানুষের পাশে দাড়ালো না.গঞ্জের নবাগত ডিসি মঞ্জুরুল হাফিজ

ভাসমান মানুষের পাশে দাড়ালো না.গঞ্জের নবাগত ডিসি মঞ্জুরুল হাফিজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে ভাসমান অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন নবাগত (নতুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ। ২৫শে জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের চাষাড়া রেল স্টেশন, নবীগঞ্জ গুদারা ঘাট, লঞ্চ ঘাট, চাঁনমারি বস্তি এবং ফুটপাতে ঘুমিয়ে ও শুয়ে থাকা ভাসমানদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় তিনি শহরের আনাচে কানাচে ঘুরে ঘুমিয়ে থাকা অসহায় গরীব-দুস্থ মানুষদের মাঝে গিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, অসহায় মানুষ রাস্তায় পড়ে শীতে কষ্ট করবে, এটা কষ্টদায়ক। তাই সামান্য প্রচেষ্টা। সমাজে বিত্তবানরাও এসব কাজে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শামিম বেপারী, এন ডি সি ফারুক আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT