রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে মাসুদ নামে এক যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে মাসুদ নামে এক যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল কামাল নগর এলাকা থেকে ২৪শে জানুয়ারি সোমবার দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ মিয়া চাঁদপুর জেলার মতলব থানার নাওডাঙ্গা এলাকার মৃত কলিমউল্লার ছেলে।

রূপগঞ্জ থানার এস আই হামিদুর রহমান জানান, মাসুদ মিয়া মোগড়াকুল কামাল নগর তার বড় বোন আজরিমার বাড়িতে বসবাস করতো। সোমবার সকালে মাসুদ মিয়ার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তার মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT