নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডাকাতি মামলার আসামী চাষাড়ায় র‌্যাবের হাতে গ্রেফতার

ডাকাতি মামলার আসামী চাষাড়ায় র‌্যাবের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে মো. রমজান ওরফে চোক্কা রমজান ওরফে রমজান ডাকাত (৩৩) নামে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ২৩ই জানুয়ারি রবিবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া থেকে ওই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বন্দর থানাধীন আলীনগর এলাকার বাসিন্দা মো. মমিন উদ্দিন এর ছেলে।

২৪শে জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। গত ২৯শে জুলাই উল্লিখিত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। গ্রেফতারকৃত মো. রমজান ওরফে চোক্কা রমজান ওরফে রমজান ডাকাত। সে ডাকাতি মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান,  গেস্খফতারকৃত আসামী মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৩শে জানুয়ারি রবিবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া হতে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, এর আগে গত ২২শে জানুয়ারি শনিবার রাতে বন্দর থানাধীন ঘারমোড়া মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. রিহান (২৪) নামে একই মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী বন্দর থানাধীন আলীনগর এলাকার বাসিন্দা মো. শরীফ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT