নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ যুবক

দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোস্তফা কামাল (৩৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। ২৩ই জানুয়ারি রবিবার রাত ১১টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় এ এস টাওয়ারে এ ঘটনা ঘটে। দগ্ধ যুবক মাসদাইর এলাকার ডাচবাংলা ব্যাংকের এটিম বুথের নিরাপত্তা প্রহরী৷  দগ্ধ যুবকে উদ্ধার করে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মন্ডল পাড়ার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ১০ তলা বাড়িটির নিচ তলায় পুরো ভবনের গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার থেকে পাইপের মাধ্যেম উপরে প্রতিটি তলায় গ্যাস লাইন দেওয়া হয়েছে।  ভবনের নিচ তলায় ছোট কক্ষ আছে সেখানে থাকেন ডাচবাংলা ব্যাংকের এটিম বুথের নিরাপত্তা প্রহরী মোস্তফা কামাল। রাতে কাজ শেষে তার কক্ষে ফিরে যান। পরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে এই সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনি দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে ভর্তি করেছেন৷

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাসের পাইক লিকেজ ছিল। পাইপ দিয়ে গ্যাস নির্গত হয়ে রুমে জমে ছিল। ওই সময় রুমের দরজা জানালা বন্ধ থাকায় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরনের সময় বিকট শব্দ ও নিচ তলা থেকে ভবনের সাত তলা পর্যন্ত রুমের জানালার কাচ ভেঙে পড়েছে। আমরা ঘটনার তদন্ত করে আরও বিস্তারিত জানাতে পারব।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে গ্যাস সিলিন্ডারের আগুন নেভায়। আগুনে একজন দগ্ধ হয়েছেন৷

About the author

SOFT PRO IT