নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর প্রার্থী বিন্নির তাক লাগানো শো-ডাউন

কাউন্সিলর প্রার্থী বিন্নি’র তাক লাগানো শো-ডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেকে সামনে রেখে শহরে তাক লাগানো শোডাউন করেছেন টানা দুইবারের সফল কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি। এ সময় বিন্নির গণসংযোগে হাজারো সাধারণ ভোটার ও তার শুভাকাঙ্খীরা যোগ দিয়ে গণসংযোগকে গণজোয়ারে পরিনত করেন। শহর জুড়ে কাউন্সিলর বিন্নি এবং তার নির্বাচনী প্রতিক বই মার্কার শ্লোগানে মুখরিত হয়ে উঠে। ১২ই জানুয়ারি বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই গণসংযোগ। গণসংযোগটি শহরের ১০০ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে নগরীর নীম তলা, মিনাবাজার, টানবাজার, ১নং রেল গেইট, কালিরবাজার, স্বর্ণপট্টি, আমলাপাড়া, উকিলপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, মাসদাইর, ভূইয়ারবাগ, দেওভোগ আখড়া, পানির টাংকি, বাজনাপাড়া হয়ে দাতা সড়কে এসে শেষ হয়।এসময় রাস্তার দুইপাশের এবং সুউচ্চ ভবন থেকে সাধারণ ভোটারা হাত নেড়ে বিন্নির গণসংযোগকে স্বাগত জানান। একই সাথে সকলেই কাউন্সিলর হিসেবে শারমিন হাবিব বিন্নিকে যোগ্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করে আগামীতেও বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, আমার ভোটাররাই আমার প্রাণ। তারাই আমার শক্তি। তারা ভালোবেসে ভোট দেয় বলেই আমি বারবার নির্বাচিত হয়ে জনসেবা করার সুযোগ পাই। আমি বিশ্বাস করি এবারও আমার ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন। নির্বাচিত হয়ে পূর্বের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আগামীতে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের প্রতিশ্রুতি দেয়া কাজগুলো দ্রুত সম্পন্ন করবো, ইনশা আল্লাহ্।

About the author

SOFT PRO IT