সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিজয় হলে চাষাড়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ করব : মাসুম বিল্লাহ

বিজয় হলে চাষাড়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ করব : মাসুম বিল্লাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, চাষাড়া মোড়ে দৈনিক হাজার হাজার মানুষের চলাচল। শিক্ষার্থী ও অন্যান্য পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি। তাই আমরা বিজয়ী হলে চাষাড়া মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করব, ইনশা আল্লাহ। ২রা জানুয়ারি রবিবার সকাল ১০ টায় ৩নং ওয়ার্ডে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগকালে তিনি এসকল কথা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, দফতর সম্পাদক মোঃ রহমতুল্লাহ লড়াকু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইরান হোসেন, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম. শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT