নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অটোরিকশা চালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অটোরিকশা চালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এলাকাবাসী সহযোগীতায় খবর পেয়ে ৩১ই ডিসেম্বর শুক্রবার সকালে লাশটিকে উদ্ধার করতে যায় সোনারগাঁ থানা পুলিশ ।

ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা রাজিব হোসেন (৩৫) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ২৭ই ডিসেম্বর সোমবার রাজিব হোসেন তার অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় বের হয়। সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও রাজিব সেদিন আর বাড়ি ফেরেনি।

তার পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে আমরা তার মোবাইল নাম্বারে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও হদিস না পেয়ে রাজিবের বাবা মফিজুল ইসলাম বন্দর থানায় একটি জিডি করেন, যার নং ১২৪০।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT