রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে এসকেভেটরের চাপায় ইজিবাইক চালক নিহত

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ঢাকা-কাঞ্চন-ভুলতা সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় ২২ই ডিসেম্বর বুধবার শিমুলিয়াগামী এসকেভেটরের চাপায় ইজিবাইক চালক মাহবুবুর রহমান (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। সে রূপগঞ্জের সুরিয়াবো এলাকার মৃত ফজলুর হকের ছেলে। নিহত মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে  নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT