সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার, গ্রেফতার ২ চোরাকারবারী

অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার, গ্রেফতার ২ চোরাকারবারী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ভারতীয় মোবাইল চোরাচালানের সাথে জড়িত মো. হৃদয় (২৯) ও মো. ইউনুস ফকির (৩৫) নামে দুই জন চোরাকারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ই ডিসেম্বর বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মৃত মোক্তার হোসেন এর ছেলে এবং অপর আসামী মো. ইউনুস ফকির বরিশাল জেলার উজিরপুর থানাধীন কাজিরা এলাকার কাশেম আলী ফকিরের ছেলে। অভিযানকালে তাদের কাছ থেকে ভারতীয় রেডমি ব্র্যান্ডের ১০৭টি মোবাইল এবং অবৈধভাবে ভারতীয় মোবাইল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

আজ ২২ই ডিসেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে চোরাই পথে অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT