নারায়ণগঞ্জ ফতুল্লা

দেওভোগ পানির ট্যাংকির ফিরোজ মিয়ার ৪ তলা ভবন হেলে পড়েছে

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর দেওভোগ এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। তবে নিরাপদে বাড়ীর ভাড়াটিয়াদের অন্যত্র সরিয়ে নেয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। ২৫ এপ্রিল  সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টায় ফতুল্লা থানাধীন দেওভোগ পানির ট্যাংকি মসজিদের পাশে ফিরোজ মিয়ার মালিকানাধীন ৪ তলা বাড়ীটি হেলে পড়ে।6

বাড়ীটি হেলে পড়ার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় হেলে পড়া ভবনের ভাড়াটিয়ারা দ্রুত ভবনটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। জানাগেছে, উক্ত ভবনে টিকা কেন্দ্রসহ ১৬ টি ফ্ল্যাট ছিল।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ মনিরুজ্জামান মনির, সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না প্রমুখ।

এরপর সকাল সোয়া ১১ টায় হেলে পড়া ভবনের বাসিন্দাদের দ্রুত সরে যেতে মাইকিং করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল উদ্দিন জানান, হেলে পড়া ভবন থেকে ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =