সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ কিসের তরে এই ভুবনে ★ ( কবিতা )

★ কিসের তরে এই ভুবনে ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

★ কিসের তরে এই ভুবনে ★ ( কবিতা )

মিনহাজ উদ্দীন শরীফ

নারায়ণগঞ্জ বার্তা                          নীল গগনে উড়ে বেড়ায়

শুভ্র মেঘের ভেলা,

চন্দ্র তারা দিবা-রাত্রি

শুধু  করে খেলা।

রাতের বেলা মিটমিট করে

কোটি তারা জ্বলে,

দিনের বেলায় কিরণ ছড়ায়

সূর্য হেসে বলে।

হঠাৎ করে ঝরে পড়ে

মুষল ধারা বৃষ্টি,

প্রাণীকুল বাঁচাতে প্রভূর

চমৎকার এক সৃষ্টি।

কি অপরূপ দেখতে লাগে

গাছের আছে প্রাণ,

এমন ধরায় জন্ম নিয়ে

গাই যে সুখের গান।

কিসের তরে এই ভুবনে

মানবজাতির ঠাঁই,

মনে অনেক প্রশ্ন জাগে

তাইতো জানতে চাই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 October 2018

★ কিসের তরে এই ভুবনে ★ ( কবিতা )

www.narayanganjbarta24.com