রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগের গণসংযোগ

রূপগঞ্জে নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন।

উপজেলা আওয়ামীলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ন্যাপ ভাসামী দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাক আহমেদ ভাসানী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, নুরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল, আলীমুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান ভূইয়া সজিব, সাবেক ছাত্রদলীগ সভাপতি মাছুম চৌধুরী অপু, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মনিরুজ্জামান ভূইয়া মনির, ছাত্রলীগ নেতা লুৎফর  রহমান মুন্না, আশিকুল ইসলাম খোকন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট সিথি আক্তার, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমূখ।

গণসংযোগ পূর্ব স্থানীয় গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভায় আওয়ামীলীগ নেতারা বলেন, আওয়ামীলীগের কল্যানে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়ানো একটি সবুজ উন্নয়নশীল ও মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান করনে বক্তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 October 2018

রূপগঞ্জে নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগের গণসংযোগ

www.narayanganjbarta24.com