নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

‌ফেসবু‌কে উস্কানিমূলক পোস্ট দি‌য়ে ইমাম গ্রেফতার

‌ফেসবু‌কে উস্কানিমূলক পোস্ট দি‌য়ে ইমাম গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফেজ মাওলানা মাহাবুবুল আলম খান (২৭) নামে এক মসজিদের ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিহাদের ডাকসহ নানা উত্তেজনাকর বা উস্কানিমূলক পোস্ট দি‌য়ে গ্রেফতার হয়েছেন। ১লা মে শনিবার রাতে  থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী ও হেফাজত নেতা মামুনুল হকের অনুসারী বলে জানা যায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, তিনি তার ফেসবুক আইডিকে অন্তত ৮-১০টি জিহাদিসহ নানা উত্তেজনাকর বা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন। এসব স্ট্যাটাসে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, আটক মাওলানা রূপগঞ্জ দেইলপাড়া বায়তুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। তিনি একই সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন কর্মী ও মামুনুল হকের অনুসারী বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT