নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের জন্মদিন উপলক্ষে বন্ধু মহলের পক্ষ থেকে মিলাদ-মাহফিল, ইফতার আয়োজন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২রা মে রবিবার নাসিক ২২ নং ওয়ার্ড খানবাড়িস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
বন্ধু মহলের পক্ষ থেকে আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ ও ডালিম হাসানের উদ্যোগে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও যুবলীগ নেতা আকিব হাসান রাজুর উদ্যোগে দিনব্যাপী কোরআন খতমের ব্যবস্থা করা হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে যুবলীগ নেতা খান মাসুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দেশবাসী সকলকে জন্য দোয়া করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদরি।
এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো.শরিফ হাসান চিশতী, টেলিগ্রাফ নিউজ ২৪ ডটমের সম্পাদক আরিফুজ্জামান আরিফ, যুবলীগ নেতা লিটন খান, বিশিষ্ট ব্যবসায়ী মিঠু খান, মো.রাসেল খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. নাদিম, খোরশেদ আলম, সানি খান, আরিফুল ইসলাম হীরা, মাকসুদ হাসান, মো. আমান, বিপ্লব খান, রাজিন খান, সায়েম খান, মেহেদী খান, জুবায়ের খান, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আরিফুল ইসলাম অপু, মো. আসিফ, টিটু আলিম প্রমুখ।

