নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সিদ্ধিরগঞ্জ

৭ খুন : খালাস চেয়ে নূর হোসেনের আপিল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়নগঞ্জের সাতখুন মামলায় ফাঁসির সাজা থেকে খালাস চেয়ে আজই আপিল করেছেন প্রধান আসামি নূর হোসেন ও তার গাড়ির চালক। আইনজীবী অ্যাডভোকেট লুৎফর হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ৩০ জানুয়ারী দুপুরে হাইকোর্টে নূর হোসেনের পক্ষে এ আপিল করেন তিনি।

 তিনি বলেন, নারায়নগঞ্জের সাত খুন নিয়ে দুটি মামলার রায় হয়েছে। ১২০০ পৃষ্ঠার রায় দিয়েছেন আদালত। এগুলো ভালো করে পড়ে আমরা একটি আবেদন তৈরী করেছি। সাতখুনের ঘটনায় নুর হোসেন সরাসরি জড়িত এমন কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেননি। অপহরণ, খুন বা লাশগুমের সাথে আমাদের মক্কেলরা জড়িত সেটি কেউ প্রমাণ করতে পারেনি।

আমাদের মক্কেল নূরহোসেন আদালতে ১৬৪ ধারায় জবাবনবন্দিও দেননি। ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এ জন্য আমরা বিচারক আদালতের রায়ের প্রতি ক্ষুব্ধ। আমরা আশা করছি আপিলের রায়ে নূরহোসেন ও তার গাড়ি চালক খালাস পাবেন।

গত ২২ জানুয়ারি আইনজীবী চন্দন সরকারসহ সাতখুন মামলার ৩৫ আসামির মধ্যে ২৬জনকে ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   2   =