নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৩ নং ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২য় ডোজ প্রদান সম্পন্ন

১৩ নং ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২য় ডোজ প্রদান সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধানে ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে গত ২৭শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত এই গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে।

৩১শে মার্চ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু। তিনি জানান, গত চার দিনে ১৫ হাজার ২শ ২৪ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। টিকা গ্রহীতাদের সকলেই দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এর আগে গত মাসে করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়েছিল।

কাউন্সিলর খোরশেদ জানান, আমরা আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের দুই দফায় করোনার টিকা দিয়েছি। গত চার দিন দ্বিতীয় দফায় করোনার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। ওয়ার্ডবাসী বেশ উৎসাহের সাথে টিকা নিয়েছেন। আপনারা সচেতন থাকুন টিকা নিন অন্যকে সচেতন করুন।

About the author

SOFT PRO IT