নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নারায়ণগঞ্জে লাশ হলো কিশোর

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নারায়ণগঞ্জে লাশ হলো কিশোর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি থেকে শান্ত মিয়া (১৬) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১শে মার্চ বৃহস্পতিবার বিকালে কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ  গ্রীন গার্ডেন পার্কের ২শ গজ দূরে ব্রহ্মপুত্র নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌফাঁড়ির পুলিশ।

এ ঘটনায় কলাগাছিয়া নৌ পুলিশ লাশ উদ্ধারের ওই দিন বিকালে হাজরাদী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে নিহত শান্ত ৬ বন্ধুকে আটক করেছে।  শান্ত নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

আটককৃতরা হলো : কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকার মাহাবুব মিয়ার ছেলে বিল্পব (১৮) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে রনী (১৮) জিধরা এলাকার শহিদুল ইসলাম মিয়ার ছেলে আকাশ (১৭) কলাগাছিয়া নিশং এলাকার মোক্তার হোসেনের ছেলে মিনহাজ (১৮) মহনপুর এলাকার রুপ চাঁন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (১৮) একই এলাকার জামান মিয়ার ছেলে সাজিদ (১৭)

এর আগে গত ২৯শে মার্চ মঙ্গলবার রাত ১০টায় ব্রম্মপুত্র নদীতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে শান্ত নিখোঁজ হয়। নিহত শান্ত বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকার দিনমজুর সেলিম মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাজরাদী এলাকার লোকজন ব্রম্মপুত্র নদীতে গোসল করতে এসে লাশ দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ীর পুলিশকে সংবাদ জানায়। পরে নৌ ফাঁড়ীর উপ পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে ভাসমান অবস্থায় শান্তর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করে।

কলাগাছিয়া নৌফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মেহেদী জামান জানান, গত ২৯শে মার্চ রাতে শান্তসহ তার বন্ধু মিলে নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এরপর থেকে শান্ত নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বন্ধুকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT