নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার ১৮ অক্টোবর বাদ এশা নগরীর কলেজ রোড,গলাচিপা এলাকায় মিলাদ, দোয়া শেষে কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এন রোড সরকারি বিদালয়ের সভাপতি মাহাবুব রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাসফা পরিচালক কাশেম, যুবলীগ নেতা পলাশ আহমেদ, ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাকিবুল হাসান, আরিফ, জেলা ছাত্রলীগ কর্মী সায়েক শহীদ রেজা, সায়েম শহীদ রেজা, ১৩ নং ওর্য়াড সেচ্ছাসেবকলীগের সভাপতি জয় প্রধান,মিজান, সাইদুল ইসলাম, মুরাদ, তারেক, সুমন, রাসেল ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   8   =