নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন কাউন্সিলর বাবু

১২ হাজার পরিবারের মাঝে “ ঈদ উপহার ” দিলেন কাউন্সিলর বাবু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ১১ই মে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে ঘরে ঘরে পৌছে দেয়া হয় ঈদ উপহারের প্যাকেট। এ সময় উপস্থিত ছিলেন এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ৩ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাউ চাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি সেমাই, আধা কেজি ডাল ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট।

জানা গেছে, গত ২০১১ সাল থেকে প্রতি ঈদে ১৭নং ওয়ার্ডবাসীর ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। মূলত ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়াও করোনা পরিস্থিতিতে গত এক বছরে বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল ১৭নং ওয়ার্ডে। তাই স্থানীয় কাউন্সিলর বাবুকে খাদ্যের ফেরীওয়ালা উপাধি দিয়েছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2021

১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন কাউন্সিলর বাবু

www.narayanganjbarta24.com