বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের পক্ষে বন্দরে ঈদ সামগ্রী বিতরণ

আজমেরী ওসমানের পক্ষে বন্দরে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রয়াত সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের পক্ষে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ই মে মঙ্গলবার রাতে বন্দরের সোনাকান্দা এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ কালে ফয়সাল উল্লাহ বলেন, ঈদ মানেই আনন্দ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষ থেকে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আপনারা প্রয়াত জননেতা সাবেক সাংসদ নাসিম ওসমানসহ তার পরিবারের জন্য দোয়া করবেন। যাতে এই পরিবারটি সব সময় সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্র সমাজ নেতা রাব্বি মিয়া, ১৯নং ওয়ার্ড ছাত্র সমাজের আহŸায়ক সাজ্জাদ, সদস্য সচিব নিশাদ, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, রিফাত, অনিক, কিরন, বাপ্পি সহ প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2021

আজমেরী ওসমানের পক্ষে বন্দরে ঈদ সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com