ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১০ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সামছুল হক

১০ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সামছুল হক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা তালতলা থেকে গত ১০ দিন যাবত মো: সামছুল হক (৭৫)  নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। মসজিদে নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেনি। গত ৩১ই ডিসেম্বর শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এ সময় তাঁর পরনে লুঙ্গি ও ফুল হাতার গেঞ্জি ছিল। পরিবারের পক্ষ থেকে তাঁর মেয়ে জামাত আলিম বয়াতি ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন।

আলিম বয়াতি জানান, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান পাইনি। কেউ বৃদ্ধ মো: সামছুল হকের সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজের পরিবার। পাগলা বাজার তালতলা (মজিবুর হাওলাদারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। মোবাইল নাম্বার : ০১৭৫২৬৪৭৬১৮।

About the author

SOFT PRO IT