নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল ৩

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই জানুয়ারি রবিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এবং চিটাগাং রোডস্থ ডিএনডি পাম্প হাউজ এর মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৩৫ কেজি গাঁজা, ব্যবহৃত ৪টি মোবাইল, নগদ অর্থ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের প্রাইভেট কার, গাড়ির কাগজপত্র উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো : মো. আসাদুজ্জামান (২৯), মো. সুমন মিয়া (২০) এবং মো. রুবেল (৪৮)।

৯ই জানুয়ারি রবিবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ই জানুয়ারি রবিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এবং চিটাগাং রোডস্থ ডিএনডি পাম্প হাউজ এর মূল গেইটের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT