জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেফাজত নেতা কাসেমী ডিবির হাতে গ্রেফতার

হেফাজত নেতা কাসেমী ডিবির হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর বারিধারা থেকে হেফাজত নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সংগঠনটির বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক ছিলেন। ২১ই মে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান গণমাধ্যমকর্মীদের হেফাজতের এই নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগ রয়েছে।

About the author

SOFT PRO IT