নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খাদ্য চেয়ে ভবন মালিকের ৩৩৩ তে ফোন, ১০০ জনকে খাওয়ানো জরিমানা

খাদ্য চেয়ে ভবন মালিকের ৩৩৩ তে ফোন, ১০০ জনকে খাওয়ানো জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে খাদ্য সামগ্রী চেয়ে জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে ফোন করার অপরাধে ফরিদ নামের চারতলা বাড়িওয়ালাকে জরিমানা করেছে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা। জরিমানা হিসাবে ১০০ গরীব মানুষকে সরকারি খাদ্য সহায়তার অনুরূপ প্যাকেট বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। গত ২০ই মে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসী জানান, ফরিদ আহম্মেদ পৈত্রিক সস্পত্তিতে চার তলা ভবনের চার ভাই চার তলা মালিক হিসাবে বসবাস করে। ফরিদ মিনি হোসিয়ারী দিয়ে ব্যবসা করতো। ব্যবসা লোকসান হওয়ায় বর্তমানে অন্য হোসিয়ারীর মালিকের মাল কেটে গেঞ্জি তৈরি করে জীবিকা নির্বারহ করে। ৩৩৩ নম্বরে ফোন খাদ্য সামগ্রী বিতরণের সরকারের উদ্যোগ সত্যি কিনা যাচাই করতে ৩৩৩তে ফোন করে। ফরিদ আহম্মেদের ফোন পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা হাজির হন তার বাড়িতে। পরে দেখে ফরিদ চারতলা ভবনের মালিক এবংস্বচ্ছল মানুষ।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, সরকার ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা দিচ্ছে। কেউ ওই নম্বরে কল করে সঙ্কটের কথা জানালে ইউএনও অফিসে জানানো হয়। পরে তা যাচাই করে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

ইউএনও আরও বলেন, দুষ্টুমি করার জন্যই ওই নম্বরে কল করেন কাশীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরিদ আহম্মেদ।

সরেজমিনে দেখা যায়, খাদ্য সহায়তা চাওয়া ফরিদ চারতলা বাড়ির মালিক। যেহেতু দুষ্টুমির ছলে এমনটা করেছেন তাই তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা দিতে বলা হয়েছে। প্রতি প্যাকেটে সরকারি সহায়তার মতো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, এক লিটার সয়াবিন তেল, লবণ ও পেঁয়াজ থাকবে। শনিবার তার উপস্থিতিতে এই সব খাদ্য সামগ্রী গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান ইউএনও।

About the author

SOFT PRO IT